× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমান দুর্ঘটনায় নিহত ইনফ্লুয়েন্সার রোশনি রাজেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৫ ১২:৩৯ এএম

বিমান দুর্ঘটনায় নিহত ইনফ্লুয়েন্সার রোশনি রাজেন্দ্র

বিমান দুর্ঘটনায় নিহত ইনফ্লুয়েন্সার রোশনি রাজেন্দ্র

ভারতের আহমেদাবাদে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু সদস্য ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রোশনি রাজেন্দ্র। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ২৪২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটটি। দুর্ঘটনায় অন্তত ২০৪ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

মর্মান্তিক এই ঘটনার বিষয়ে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিমানে থাকা ১২ কেবিন ক্রু সদস্যের কেউই বেঁচে ফিরতে পারেননি। তাঁদের মধ্যে ছিলেন রোশনি রাজেন্দ্রও। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহারাষ্ট্রের বিধায়ক রবীন্দ্র চভান। এক শোকবার্তায় তিনি বলেন, “ডোম্বিভলির রোশনি রাজেন্দ্রের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তিনি অত্যন্ত নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তার মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক।”

সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন রোশনি। ভ্রমণবিষয়ক বিভিন্ন ভিডিও পোস্ট করে অর্জন করেছিলেন অর্ধলাখের বেশি অনুসারী। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজের অভিজ্ঞতা, ভ্রমণের ঝলক ও উৎসাহব্যঞ্জক কনটেন্ট নিয়মিতই শেয়ার করতেন।

দুর্ঘটনার বিস্তারিত বিবরণে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, বোয়িং ৭৮৭ বিমানটি দুপুর ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে ২৩ থেকে উড্ডয়ন করে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে। যাত্রীদের মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডীয় এবং সাতজন পর্তুগিজ নাগরিক। ক্রু সদস্যসহ মোট আরোহী ছিলেন ২৪২ জন।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোশনি রাজেন্দ্রের মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ক্ষতিই নয়, বরং সেইসব সাহসী পেশাজীবীদের প্রতি সম্মান জানানোর মুহূর্ত, যারা আকাশপথে লাখো যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে জীবন উৎসর্গ করেন।

 

ভোরের আকাশ/হ.র

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

সংশ্লিষ্ট

বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন সম্পর্কে মাহি!

বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন সম্পর্কে মাহি!

‘ইন্ডিয়ান আইডল’ তারকা প্রশান্ত তামাং আর নেই

‘ইন্ডিয়ান আইডল’ তারকা প্রশান্ত তামাং আর নেই

রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তাহসান

রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তাহসান

সংসার ভাঙছে তাহসান–রোজার

সংসার ভাঙছে তাহসান–রোজার