× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওজন কমাতে চান? মেনে চলুন এই ৩ সহজ অভ্যাস

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ০৩:৪১ পিএম

ওজন কমাতে চান? মেনে চলুন এই ৩ সহজ অভ্যাস

ওজন কমাতে চান? মেনে চলুন এই ৩ সহজ অভ্যাস

লাইফস্টাইল ডেস্ক

বারবার চেষ্টা করেও কি ওজন কমাতে পারছেন না? ডায়েট শুরু করলেও কিছুদিন পরেই ছেড়ে দেন? বিশেষজ্ঞরা বলছেন—জীবনযাপনে সামান্য পরিবর্তন আনলেই স্বাস্থ্যকর উপায়ে মাত্র এক মাসে ৩ কেজি পর্যন্ত ওজন কমানো সম্ভব। এজন্য তিনটি সহজ অভ্যাস মেনে চলতে হবে।

১. প্রোটিন সমৃদ্ধ সকালের নাস্তা
দিনের শুরুটা হোক প্রোটিনভিত্তিক খাবার দিয়ে। ডিম, টক দই কিংবা ফলের সঙ্গে প্রোটিন যুক্ত খাবার খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে। ফলে অপ্রয়োজনীয় খাবারের প্রবণতা কমে যায়। গবেষণায় দেখা গেছে, প্রোটিন বিপাক প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং শরীরের চর্বি ভাঙনে সহায়তা করে। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রেখে অস্বাস্থ্যকর খাবারের প্রতি আকর্ষণও কমায়।

২. পর্যাপ্ত পানি পান
প্রতিদিন পর্যাপ্ত পানি খাওয়ার অভ্যাস ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পানি শরীরের বিপাকীয় হার বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সহায়তা করে। খাবারের আগে এক গ্লাস পানি ক্ষুধা কমায়, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা রোধ হয়। বিশেষজ্ঞরা বলছেন, দৈনিক অন্তত ৮ গ্লাস পানি পান করা উচিত এবং সব ধরনের চিনিযুক্ত পানীয় বাদ দিয়ে কেবল বিশুদ্ধ পানি খাওয়াই শ্রেয়।

৩. নিয়মিত ব্যায়াম
ওজন কমানো ও সুস্থ থাকার মূল চাবিকাঠি হলো শারীরিক ব্যায়াম। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হালকা-ফুলকা ব্যায়াম যেমন হাঁটা, দৌড়, সাইকেল চালানো বা ঘরে বসে জাম্পিং জ্যাক ও প্ল্যাঙ্ক করলে কার্যকরভাবে ক্যালোরি পোড়ে। সকালের ব্যায়াম সারা দিনের রক্তে শর্করা ও ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

বিশেষজ্ঞরা মনে করেন, প্রোটিনভিত্তিক নাস্তা, যথেষ্ট পানি পান আর নিয়মিত ব্যায়ামের অভ্যাস যদি একসাথে করা যায়, তবে স্বাস্থ্যকর উপায়ে দ্রুত ওজন কমানো সম্ভব।

ভোরের আকাশ//হ.র

শীতে যেভাবে ধরে রাখবেন ত্বকের কোমলতা

শীতে যেভাবে ধরে রাখবেন ত্বকের কোমলতা

শীতে স্ট্রোকের ঝুঁকি কেন বেড়ে যায়

শীতে স্ট্রোকের ঝুঁকি কেন বেড়ে যায়

আসবাবের যেসব রং ঘরকে সুন্দর ও আরামদায়ক দেখাবে

আসবাবের যেসব রং ঘরকে সুন্দর ও আরামদায়ক দেখাবে

এই ৫টি অভ্যাস আপনার জীবনের অগ্রগতি আটকে দিতে পারে

এই ৫টি অভ্যাস আপনার জীবনের অগ্রগতি আটকে দিতে পারে

কোন খাবার বেশি খেলেই কমতে পারে আয়ু

কোন খাবার বেশি খেলেই কমতে পারে আয়ু

 এবার ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি!

এবার ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি!

 প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি

 মতিঝিলে হাদির জনসংযোগেই ছিল হত্যাকারী

মতিঝিলে হাদির জনসংযোগেই ছিল হত্যাকারী

 কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

 ঈদগাঁওয়ে শতাধিক পশুর অস্বাভাবিক মৃত্যু, হুমকিতে জনস্বাস্থ্য

ঈদগাঁওয়ে শতাধিক পশুর অস্বাভাবিক মৃত্যু, হুমকিতে জনস্বাস্থ্য

 হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ

 অন্তর্বর্তী সরকারের কাছে যে আহ্বান জানালেন মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের কাছে যে আহ্বান জানালেন মির্জা ফখরুল

 টেকনাফে মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে সীমান্তবাসী

টেকনাফে মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে সীমান্তবাসী

 চট্টগ্রামে নির্বাচনী মাঠে ৪২ জন ম্যাজিস্ট্রেট

চট্টগ্রামে নির্বাচনী মাঠে ৪২ জন ম্যাজিস্ট্রেট

 ফরিদপুরের আলিপুরে ‌ট্রেনে কাটা ‌পড়ে‌ এক ব্যক্তির ‌মৃত্যু

ফরিদপুরের আলিপুরে ‌ট্রেনে কাটা ‌পড়ে‌ এক ব্যক্তির ‌মৃত্যু

 চোরাই কাভার্ডভ্যান উদ্ধার, মাদকসহ চালক-হেলপার আটক

চোরাই কাভার্ডভ্যান উদ্ধার, মাদকসহ চালক-হেলপার আটক

 হাদির ওপর হামলার পর যে তথ্য জানালেন আইজিপি

হাদির ওপর হামলার পর যে তথ্য জানালেন আইজিপি

 গাইবান্ধায় কলেজছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

গাইবান্ধায় কলেজছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

 গভীর রাতে লক্ষ্মীপুর নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

গভীর রাতে লক্ষ্মীপুর নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

 ঢাকায় তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রির ঘরে

ঢাকায় তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রির ঘরে

 কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

 সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা থাই প্রধানমন্ত্রীর

সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা থাই প্রধানমন্ত্রীর

 ‘এআই’ প্রযুক্তির মাধ্যমে ছবি তৈরি করে অপপ্রচার করছে: কৃষ্ণ নন্দী

‘এআই’ প্রযুক্তির মাধ্যমে ছবি তৈরি করে অপপ্রচার করছে: কৃষ্ণ নন্দী

সংশ্লিষ্ট

ফ্রিজে কোন খাবার কতদিন রাখবেন এবং ঝুঁকিপূর্ণ খাবার কি কি?

ফ্রিজে কোন খাবার কতদিন রাখবেন এবং ঝুঁকিপূর্ণ খাবার কি কি?

শীতে যেভাবে ধরে রাখবেন ত্বকের কোমলতা

শীতে যেভাবে ধরে রাখবেন ত্বকের কোমলতা

ফিশ আচারি কাবাব তৈরির রেসিপি

ফিশ আচারি কাবাব তৈরির রেসিপি

শীতে স্ট্রোকের ঝুঁকি কেন বেড়ে যায়

শীতে স্ট্রোকের ঝুঁকি কেন বেড়ে যায়