× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে জাল টাকা কারবারি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ‎

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ০৬:৩৭ এএম

ছবি: ভোরের আকাশ

ছবি: ভোরের আকাশ

বগুড়ার শেরপুর উপজেলায় জাল টাকা লেনদেনের অভিযোগে তিন সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে র‍্যাব- ১২। শনিবার দুপুরে উপজেলার মির্জাপুর পশ্চিম খলিফাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে এক হাজার টাকার ১৫৭টি জাল নোট উদ্ধার করা হয়। মামলার প্রেক্ষিতে রবিবার (৩০ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

‎গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন নাটোরের সিংড়া উপজেলার নায়েব আলী (৪২) ও এনামুল হক (২৯) এবং রাজশাহীর তানোর উপজেলার রফিকুল ইসলাম (৪২)।

র‍্যাব জানায়, মির্জাপুর পশ্চিম খলিফাপাড়ার যুবক ফারুক হোসেন তাঁর ফেসবুক আইডিতে কিছু পাথরের ছবি পোস্ট করে বিক্রির বিজ্ঞাপন দেন। ওই পোস্ট দেখে জাল টাকার একটি চক্র পাথর কেনার কথা বলে তাঁর সঙ্গে যোগাযোগ করে এবং এলাকায় এসে অবস্থান নেয়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যার বিষয়টি জানতে পারে।

‎পরবর্তীতে র‍্যাব ১২ শেরপুর থানা পুলিশের সহযোগিতায় ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ফারুক হোসেনের বাড়ির দুটি কক্ষ ঘিরে ফেলে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকেই তিনজনকে আটক করা হয়।

‎র‍্যাব ১২ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শফি কামাল জানান, তল্লাশিকালে নায়েব আলীর পকেট থেকে ১০০টি, রফিকুল ইসলামের কাছ থেকে ৩০টি এবং এনামুল হকের পকেট থেকে ২৭টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া তাঁদের কাছ থেকে তিনটি ছোট পাথর, কিছু নগদ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তাঁরা সংঘবদ্ধভাবে সাধারণ মানুষকে প্রতারণা করে জাল টাকা ছড়ানোর চেষ্টা করতেন বলেও র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে।
‎ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে শেরপুর থানায় সোপর্দ করা হয়।

‎শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দীন বলেন, “গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। জাল টাকার চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলমান রয়েছে।”

ভোরের আকাশ/জাআ

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৪

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৪

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

শেরপুরে ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার

শেরপুরে ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার

শেরপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মতবিনিময় সভা

শেরপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মতবিনিময় সভা

গাইবান্ধায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

 ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

 জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

 জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

 এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

 সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

 সরাইলে ইটভাটায় জরিমানা

সরাইলে ইটভাটায় জরিমানা

 আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

 সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

 নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

 খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

 দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

 মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

সংশ্লিষ্ট