শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আবারও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ৬:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আবারও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
আবারও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (৯ জুলাই) রাত ১০টা ৫৮ মিনিটে রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এই বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন।

তিনি জানান, “আমাদের কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।”

বিস্ফোরণে ইমন হাওলাদার নামের একজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কলাবাগান থানার যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে গত ২ জুলাই রাতে একই স্থানে এনসিপির পদযাত্রার প্রদর্শনী গাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই এলাকায় সম্প্রতি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করা হয়েছিল।

ঘটনার পুনরাবৃত্তি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

ভোরের আকাশ/হ.র

এনসিপিককটেল বিস্ফোরণ

শেয়ার করুন: