× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যাসিবাদবিরোধী পাঁচ দলের জরুরি বৈঠক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০২৫ ০৫:৩০ পিএম

ফ্যাসিবাদবিরোধী পাঁচ দলের জরুরি বৈঠক

ফ্যাসিবাদবিরোধী পাঁচ দলের জরুরি বৈঠক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইর আহ্বানে ফ্যাসিবাদবিরোধী পাঁচটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) রাতে ঢাকার পুরানা পল্টন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এক বিজ্ঞপ্তিতে ইসলামি আন্দোলন এসব তথ্য জানিয়েছে।

বৈঠকে আগামীতে দেশ গঠনে এবং দেশে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আরও ঘনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ কৌশল গ্রহণের বিষয়ে বৈঠকে বিশদ আলোচনা হয়।

দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে এই আলোচনায় যে কোনো মূল্যে ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।  

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ শফিকুর রহমান মুঠোফোনে বৈঠক মতামত ব্যক্ত করেন এবং এ বিষয়ে একমত পোষণ করেন।

সবশেষে কোন কুচক্রী মহল যাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এ বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, আহমদ আবদুল কাইয়ুম, এবি পার্টির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, এনসিপির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ সাদ্দাম হোসেন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠকে তারেক রহমান

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠকে তারেক রহমান

শেষ দিনে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

 বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

 যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

 সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

 ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

সংশ্লিষ্ট

আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না: জামায়াত আমির

আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না: জামায়াত আমির

দীর্ঘ ৩ দশক পর দিনাজপুর-৬-এ বিএনপির একক প্রার্থী ডা. জাহিদ

দীর্ঘ ৩ দশক পর দিনাজপুর-৬-এ বিএনপির একক প্রার্থী ডা. জাহিদ

দুশ্চিন্তায় জোট প্রার্থীরা

দুশ্চিন্তায় জোট প্রার্থীরা

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক