নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৫ ০৪:৫০ এএম
সংগৃহীত ছবি
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির প্রতিনিধি দল।
সোমবার (১৬ জুন) সাড়ে ১০টার দিকে গুলশানে দলটির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে বসেন তারা।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকাস্থ বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিএনপির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব প্রতিনিধি দলে উপস্থিতি আছেন, বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।
ভোরের আকাশ/এসএইচ