× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি গণতান্ত্রিক পথেই এগিয়ে যাবে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৫ ০৮:৩৪ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি গণতান্ত্রিক পথেই এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে জনগণের যে ত্যাগ, সেই পথেই দেশ অগ্রসর হবে।

সোমবার (১৬ জুন) দুপুরে লন্ডন থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, গত ২০ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। নতুন প্রজন্মের অনেকেই কখনো ভোট দিতেই পারেনি। তাই দ্রুততম সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ফিরিয়ে আনার বিকল্প নেই। এটি আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল।

নির্বাচনের নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, যখনই নির্বাচন শুরু হবে, তখনই নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। কেয়ারটেকার সরকারব্যবস্থার মূল ভাবনাই হচ্ছে একটি নিরপেক্ষ সরকার। আমরা বিশ্বাস করি, নির্বাচনকালীন সরকার সেই নিরপেক্ষতা নিশ্চিত করবে।

সংস্কার ও বিচার প্রসঙ্গে তিনি জানান, এই প্রক্রিয়া চলমান এবং এটি এক দিনে শেষ হবে না। তিনি বলেন, বিচার বিভাগ তার নিজস্ব গতিতে কাজ করবে। ছয় মাসের মধ্যে কিছু বিচার সম্পন্ন হতে পারে, বাকিগুলো পরবর্তী সরকারের আওতায় পড়বে। যারা দায়ী, তাদের বিচার হবেই।

প্রধান উপদেষ্টার মতো বিএনপিও কি রোজার আগেই সংস্কারের অগ্রগতি দেখতে চায়—এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, সংস্কারের বিষয়টি ঐকমত্যের উপর নির্ভরশীল। ড. ইউনূস, তারেক রহমান ও বিএনপির নেতারা আগেই স্পষ্ট করেছেন, যতটুকু ঐকমত্য হবে, ততটুকুই সংস্কার হবে। বাকি অংশটা জাতির কাছে নিয়ে যেতে হবে নির্বাচনের মাধ্যমে।

এর আগে, শুক্রবার (১৩ জুন) লন্ডনের হোটেল ডোরচেস্টারে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে তাদের বৈঠকটি শেষ হয় ৩টা ৩৫ মিনিটে। ১ ঘণ্টা ৩৫ মিনিটের এই বৈঠকে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে তারেক রহমান ডোরচেস্টার হোটেল ত্যাগ করেন। তার আগে, ড. ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দেন তিনি। 

এ সময় প্রধান উপদেষ্টা উপহারগুলো বেশ উৎফুল্ল হয়ে গ্রহণ করেন এবং তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

ভোরের আকাশ/এসএইচ

সন্ত্রাস-চাঁদাবাজ মাদকের সাথে কোনো আপোষ নেই : মির্জা আব্বাস

সন্ত্রাস-চাঁদাবাজ মাদকের সাথে কোনো আপোষ নেই : মির্জা আব্বাস

দুর্নীতির লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে: তারেক রহমান

দুর্নীতির লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে: তারেক রহমান

বেগম খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান

বেগম খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে : মির্জা ফখরুল

ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে : মির্জা ফখরুল

বিএনপি সবসময়ই পলিটিক্স অব কমিটমেন্টে বিশ্বাসী: রিজভী

বিএনপি সবসময়ই পলিটিক্স অব কমিটমেন্টে বিশ্বাসী: রিজভী

 ‎ পটুয়াখালী-১ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

‎ পটুয়াখালী-১ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

 এক হামলাতেই ৩৬ মোসাদ সদস্যকে হত্যার দাবি ইরানের

এক হামলাতেই ৩৬ মোসাদ সদস্যকে হত্যার দাবি ইরানের

 নওগাঁয় নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল উদ্ধার

নওগাঁয় নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল উদ্ধার

 এবার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

এবার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

 দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না: দুদক চেয়ারম্যান

দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না: দুদক চেয়ারম্যান

 গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা

গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা

 কুষ্টিয়ায় দিনে দুপুরে নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

কুষ্টিয়ায় দিনে দুপুরে নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

 চরফ্যাশনে চেয়ারম্যান গ্রেফতারে জামিন করিয়ে না দেওয়ায় পিপির ওপর হামলা

চরফ্যাশনে চেয়ারম্যান গ্রেফতারে জামিন করিয়ে না দেওয়ায় পিপির ওপর হামলা

 ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী

ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী

 সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ভগ্নিপতি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ভগ্নিপতি গ্রেপ্তার

 চার নারীকে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

চার নারীকে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

 সাবেক রেলমন্ত্রী পুত্রসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রেলমন্ত্রী পুত্রসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 ভোটে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলেই দেশে দুর্নীতি কমবে

ভোটে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলেই দেশে দুর্নীতি কমবে

 ঢাকায় কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের আমেজ

ঢাকায় কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের আমেজ

 টেকনাফে অস্ত্রসহ ৩ মানবপাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ৭

টেকনাফে অস্ত্রসহ ৩ মানবপাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ৭

 গফরগাঁও হানাদারমুক্ত দিবস আজ

গফরগাঁও হানাদারমুক্ত দিবস আজ

 চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল জব্দ,  জরিমানা

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল জব্দ, জরিমানা

 গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার স্ট্রোক; হাসপাতালে মৃত্যু

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার স্ট্রোক; হাসপাতালে মৃত্যু

সংশ্লিষ্ট

জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত

‘এখনো নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, ইসির ওপর আস্থা রয়েছে’

‘এখনো নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, ইসির ওপর আস্থা রয়েছে’

‘নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে’

‘নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে’